সাহিত্যে নোবেল (nobel) পেলেন হাঙ্গেরির লাসলো ক্রাসনাহোরকাই

Spread the love

রোজদিন ডেস্ক : সন্ত্রাসে র মধ্যে শিল্প খোঁজে তাঁর কলম!  হাঙ্গেরির নামী লেখক লাসলো ক্রাসনাহোরকাই এবার সাহিত্যে নোবেল পুরস্কার (nobel prize) পেলেন। জার্মানির সমসাময়িক সামাজিক অস্থিতি,  হিংসা ও সৌন্দর্যে তারই প্রতিফলন পড়েছে তাঁর উপন্যাস হারসছট  ০৭৭৭৯-এ ( Herscht 07769)। এনে দিয়েছে তাঁকে বিশ্বের সেরা শিরোপা।

২৯৫৪ সালে হাঙ্গেরির সীমান্তের কাছে ছোট শহর গ্যুলায় তাঁর জন্ম। কাফকা ও টমাস  বার্নহার্ড এর সঙ্গে তাঁকে তুলনা করা হয়,  তাঁর রচনায় প্রতিফলিত হয় অদ্ভুত সব কল্পনা। নোবেল পুরস্কারপ্রাপ্ত তাঁর উপন্যাসেও এক ছোট শহরের সামাজিক সমস্যা, হিংসা, গোলমাল আঁকা হয়েছে। একই সঙ্গে বুদ্ধিদীপ্ত, আবার আবেগময় ছবি তিনি এখানে তুলে ধরেছেন। সন্ত্রাসের মধ্যে খুঁজেছেন সৌন্দর্য!!

১৯৮৫ সালে তাঁর প্রথম উপন্যাস স্যাটনটাঙ্গো পাঠক মহলে সমাদৃত হয়। ধসে যাওয়া একটি হাঙ্গেরির গ্রামের ছবি তুলে ধরেছিলেন তিনি। দীর্ঘ লেখক জীবনে সমাজ, মানুষের বিভিন্ন দিক প্রতিফলিত হয়েছে তাঁর লেখনীতে। এবার পেলেন গৌরবের এই নোবেল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*