রোজদিন ডেস্ক : দিল্লিতে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল রাজ্যের এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম মোহন মাইতি (২৩)। মোহনের বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার মধ্য চৈতল এলাকায়। মৃতের পরিবারের দাবি, অনেকদিন ধরেই দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন মোহন। এক মর্মান্তিক দুর্ঘটনায় অকালে মৃত্যু হয়েছে তাঁর। খবর পেয়ে মৃতের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মিনাখাঁ ২-এর ব্লক তৃণমূল সভাপতি তাজউদ্দিন মোল্লা পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। প্রশাসনের সঙ্গে কথা বলে মৃতের দেহ বাড়িতে ফেরানোর ব্যবস্থাও করেন। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী সর্বদাই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি পরিযায়ী শ্রমিকদের জন্য প্রকল্প ও আর্থিক অনুদান দেওয়ারও ব্যবস্থা করেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি মৃতের পরিবারের সঙ্গে দেখা করি, দেহ আনার জন্য ব্যবস্থা করি। শুক্রবার রাত প্রায় ১০টা নাগাদ মরদেহ মিনাখাঁর বাড়িতে এসে পৌঁছয়।

Be the first to comment