বিশ্ব সেরা শিক্ষকের শিরোপা “রাস্তার মাস্টার” দীপ নারায়ণের

Spread the love

রোজদিন ডেস্ক : মারণ করোনায় বিধ্বস্ত তখন সারা দেশ, সারা বিশ্ব। বন্ধ হতে বসেছিল শিক্ষা ব্যবস্থা, শিক্ষালয়গুলি। পশ্চিম বর্ধমানের জামুরিয়ার আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের তরুণ শিক্ষক দীপনারায়ণ নায়কের উদ্বেগ ছিল পড়ুয়াদের নিয়ে। যারা বেশির ভাগই প্রথম প্রজন্মের পড়ুয়া। তাদের যাতে পড়াশোনা বন্ধ না হয়, এর জন্য অভিনব উপায়ে শিক্ষাদান শুরু করেন তিনি। আদিবাসী পড়ুয়াদের বাড়ির মাটির দেওয়ালই হয়ে ওঠে তাঁর ব্ল্যাক বোর্ড। ক্রমে  তাঁর এই কাজের কথা ছড়িয়ে পড়ে সর্বত্র। দেশ, বিদেশে সমাদৃত হন তিনি।

অতি সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল এডুকেটর সম্মেলনে তিনি সেরার শিরোপা পেলেন। শুধু এই বাংলা না, দেশের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার পেলেন বলে জানান দীপনারায়ণ নায়ক। জানান, মালয়েশিয়ার সরকার ও  সুলতান ইদ্রিস পেনডিডিকান বিশ্ববিদ্যালয় সারা বিশ্বের শিক্ষাবিদ ও তাঁদের ইনোভেটিভ শিক্ষা পদ্ধতি নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিল। ৫৭টি দেশের  ২৪৪ জন শিক্ষাবিদ মনোনয়ন পান। ভারতের হয়ে গেছিলেন দীপ নারায়ণ। তিনি চূড়ান্ত পর্বে মনোনীত ৮১ জনের মধ্যে ছিলেন। পরে তাঁকেই ২০২৫ এর অ্যাডাল্ট গার্ড টিচার পুরস্কার দেওয়া হয়। মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী এই মর্যাদাময় পুরস্কার তাঁর হাতে তুলে দেন।

ওই দেশের পিছিয়ে পড়া জনজাতিদের মধ্যে তাঁর “থ্রি জেনারেশন শিক্ষা পদ্ধতি” চালু করতে তাঁরা আগ্রহ দেখিয়েছেন বলে দীপ নারায়ণ নায়ক জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*