ভোটে লড়বেন না পি কে!

Spread the love

রোজদিন ডেস্ক  : এক সময় তাঁর ভোট কৌশল সাড়া জাগিয়েছিল দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রমুখ বাঘা রাজনীতিবিদদের জয়ের নেপথ্য নায়ক ছিলেন তিনি। তাঁর সঙ্গে জোট বেঁধে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। সেই বিখ্যাত প্রশান্ত কিশোর, যিনি পি কে নামেই বেশি পরিচিত , নিজের রাজনৈতিক দল তৈরি করেছেন। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে ও প্রতিদ্বন্দ্বিতা করছে তাঁর জন সুরজ পার্টি (জেএসপি)। কিন্তু তিনি নিজে ভোটে লড়বেন না বলে জানিয়েছেন পি কে। সদ্যোজাত এই শিশু দলকে মহীরুহ করাই তাঁর স্বপ্ন। তাই নিজে ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করে দলের প্রার্থীদের জয়ী করাই তাঁর প্রধান লক্ষ্য। একদা তাঁর ভোট কৌশল তাক লাগিয়েছিল সারা দেশে, এবার তাঁর দল বিহার নির্বাচনে কতটা সফল হয়, তা দেখতে চান তিনি।

পি কে জানান, তাঁর দল ১৫০টি আসন পেতে পারে, আবার নাও পেতে পারে। তবে ১০টির কম পাবে না। প্রয়োজন হলেও বিজেপি বা আরজেডি, কোন জোটকেই সমর্থনের ইচ্ছা তাঁর নেই। নিজের দলকে শক্তিশালী করাই এখন তাঁর ধ্যান জ্ঞান। এবারের নির্বাচনে উচ্চশিক্ষিত সব প্রার্থী দিয়েছেন তিনি। তাঁরা যদি নাও জেতেন, তখনও বিহারকে দেশের অন্যতম সেরা রাজ্য করার চেষ্টা করে যাবেন তিনি। ভোটে ১২০ /১৩০ টি আসন পেলেও তা পরাজয় হিসাবে গণ্য করবেন।

জাতপাতের রাজনীতিতে দস্তুর বিহারে তাঁর দল কতটা প্রভাব ফেলবে, রাজনৈতিক মহলের দৃষ্টি এখন সেই দিকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*