রোজদিন ডেস্ক : দুর্গাপুরে ভিনরাজ্যের পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য। এরই মাঝে ফের ভিন রাজ্যের আরও এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ। এবার ঘটনাস্থল খাস কলকাতার আনন্দপুর এলাকা। ওখানে ভাড়া থাকতেন ওই পড়ুয়া। অভিযেগ পেয়ে তাঁরই এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার তাকে আদালতে তোলা হয়। বিচারক ২২ অক্টোবর পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। জানা গিয়েছে, কলকাতার এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আনন্দপুরের ওই পড়ুয়া। তাঁর অভিযোগ, এক সহপাঠী তথা বন্ধু তাঁকে মাদক খাইয়ে ধর্ষণ করেছে। তরুণী জানান, তিনি আনন্দপুরের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। সেখানেই কোনও পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে অভিযুক্ত যুবক তরুণীকে অজ্ঞান করে ফেলে। এর পরই তাঁকে ধর্ষণ করে। অভিযুক্তের নাম রাজদীপ। ঘটনার পরই বেগতিক দেখে সে গা ঢাকা দেয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। দিন কয়েক পর আনন্দপুর ফিরতেই তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Be the first to comment