রোজদিন ডেস্ক : SIR-এর বিরুদ্ধে আগামী ২৯ অক্টোবর রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের (সিইও) দফতরের সামনে জমায়েত করবেন বামপন্থীরা। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই কথা জানান। তাঁর অভিযোগ, ভোটার তালিকা সংশোধন মুল উদ্দেশ্য নয়, আদতে ভোটাধিকার কাড়তে এই প্রক্রিয়া। আরএসএস – বিজেপির কর্মসূচির অংশ এই এসআইআর। প্রকৃত কোন ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দেগে সেলিম বলেন, ওঁর মূল কথাই হোল, চিহ্নিত করো, নাম বাদ দাও, তারপর বাংলাদেশে পাঠিয়ে দাও। এর অর্থই সিএএ, এনআরসি-কে ঘুরপথে ফেরানো।
রাজ্যের ভোটার তালিকা ভুলে ভরা জানিয়ে তিনি বলেন, এর দায় নির্বাচন কমিশনের। তাঁরা আগামী মাসেও এসআইআরের বিরুদ্ধে আন্দোলন জারি রাখবেন। কমিউনিস্ট পার্টির ১০৬তম প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রেখে তিনি এই সব বলেন।

Be the first to comment