রোজদিন ডেস্ক : রাজ্যে বর্তমান সরকারের আমলে ব্যপক দুর্নীতির জন্যই একশো দিনের কাজ বন্ধ। রাজ্যে কাজ না পেয়ে দলে দলে মানুষ অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছেন। তাঁদের অনেকেই কফিন বন্দি হয়ে রাজ্যে ফিরছেন। অথচ এই সব নিয়ে মুখে কুলুপ বিজেপির। তারা বিভাজনের রাজনীতিতেই ব্যস্ত। আজ হিঙ্গলগঞ্জে এক সমাবেশে সিপিএমের তরুণ নেত্রী মীনাক্ষী মুখার্জি এই কথা বলেন। রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, গ্রামের গরিব মানুষ আরও গরিব হয়েছেন। আর গত ১৫ বছরে টিএমসি প্রচুর সম্পত্তির মালিক হয়েছে। কেন্দ্র ও রাজ্যের দুই শাসক দলের বিরুদ্ধে দলমত নির্বিশেষে গ্রামের মানুষকে এককাট্টা হয়ে লড়বার তিনি আহবান জানান। এর জন্য রাজ্যের প্রতিটি বুথে লড়াই এর ডাক দেন।
সমাবেশে আভাস রায় চৌধুরী, পলাশ দাস প্রমুখ একই সুরে টিএমসি ও বিজেপি-র বিরুদ্ধে সোচ্চার হতে সবাইকে আহবান জানিয়েছেন।

Be the first to comment