রোজদিন ডেস্ক : নিষিদ্ধ বাজির বিক্রি ও ব্যবহার রুখতে সর্বদা তৎপর কলকাতা পুলিশ। এবার নির্দেশিকা জারি করে কালীপুজো ও দীপাবলিতে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোরই অনুমতি দিল লালবাজার। পুলিশ এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ছাড়পত্র প্রাপ্ত বাজি প্রস্তুতকারকের সবুজ বাজি ছাড়া অন্য যেকোনও বাজি পোড়ানোই নিষিদ্ধ। এমনকী, বাজি পোড়ানোর জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে কলকাতা পুলিশ। লালবাজার জানিয়েছে, আগামী ২০ অক্টোবর সোমবার কালীপুজো এবং দীপাবলি উৎসবে রাত ৮টা থেকে রাত ১০টার মধ্যে সবুজ বাজি পোড়ানো যাবে। কালীপুজোর পাশাপাশি ছটপুজোর জন্যেও একইরকম নিষেধাজ্ঞা জারি হয়েছে। ছটপুজোর সন্ধ্যায় ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সবুজ বাজি পোড়ানো যাবে। পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই নিয়ম না মানলে কড়া আইনি পদক্ষেপ করা হবে।

Be the first to comment