- নন্দীগ্রামের দুটি ব্লকের বিডিওকে বদলি করল প্রশাসন। নন্দীগ্রাম ১ এর বিডিও পিনাকী দেবনাথকে পাঠানো হল কালিম্পংয়ের ডিএমডিসি পদে৷ বিষ্ণুপুর ১এর বিডিও নাজিরুদ্দিন সরকারের নতুন দায়িত্ব নন্দীগ্রামের ১ ব্লকে। নন্দীগ্রাম ২এর বিডিও সুপ্রতীম আচার্য বদলি হলেন আলিপুরদুয়ার ডিএমডিসি হিসেবে৷ তাঁর জায়গায় এলেন ডিএমডিসি শুভদীপ চৌধুরি৷
- শুরু হয়েছে তৃণমূলের নতুন কর্মসূচি ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’। এবার এই কর্মসূচিতে নাম নথিভুক্তকরণের কাজ শুরু হল। শনিবার হাওড়া সদর আইএনটিটিইউসির উদ্যোগে নাম নথিভুক্তকরণের আনুষ্ঠানিক সূচনা করলেন মন্ত্রী অরূপ রায়।
- ঝাড়া সাত ঘন্টা পর নিভল আগুন। চালু হল ঢাকা বিমানবন্দর। কীভাবে আগুন, জানতে ৬ সদস্যের কমিটি। নেপথ্যে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন।
- ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের বিকাশে রাজ্য সরকারের উদ্যোগে ৯ দিনের শিল্পের সমাধান শিবির। নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে এই শিবির।
- বিজ্ঞপ্তি জারির ৯ দিনের মধ্যেই রেজিস্ট্রেশন করে টোটোচালকদের হাতে শংসাপত্র তুলে দিলেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। শনিবার মশাটে চন্ডিতলা ১ বিডিও অফিসে শংসাপত্র তুলে দেন তিনি।
- ঋণ খেলাপিতে অভিযুক্ত মেহুল চোকসিকে ভারতে পাঠানোর নির্দেশ দিল বেলজিয়ামের আদালত।
- ২৭ মাস ধরে মেলেনি বেতন, অফিসের সামনেই কর্নাটকে আত্মঘাতী সরকারি কর্মী।
- দিল্লি-সাংহাই সরাসরি বিমান পরিষেবা। ৫ বছরের বিরতি শেষে চালু করছে চিনের সরকারি সংস্থা।
- পাকিস্তানের প্রত্যেকটি এলাকাই ক্ষেপণাস্ত্র ব্রহ্মস’-এর নাগালের মধ্যেই রয়েছে। হুমকি রাজনাথ সিংয়ের।
- সেনাবাহিনীর ৯ জন জেনারেলকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট জিনপিং। শোরগোল ড্রাগনের দেশে।
- ইউরোপে ডেকে নিয়ে এসে রুশ প্রেসিডেন্ট পুতিনকে গ্রেফতারের ছক ট্রাম্পের। বুদাপেস্টে মিলল বড় ‘ষড়যন্ত্র’ -র ইঙ্গিত, বাড়ছে জল্পনা।
- আফগানিস্তানের তালিবানদের সঙ্গে সংঘাতের আবহে আফগানদের পাক মাটি ছাড়তে বলল ইসলামাবাদ।

Be the first to comment