গোবরডাঙায় দু দেশের ভোটার তালিকায় নাম

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তর ২৪ পরগণার গোবরডাঙায় এবার একই পরিবারের কয়েকজনের নাম মিললো ভারত ও বাংলাদেশের ভোটার তালিকাতেও। যা নিয়ে এলাকায় বিস্ময় দেখা দিয়েছে। পরিবারের দাবি, বছর পনেরো আগে তাঁরা এখানে চলে এসেছেন। এখনও বাংলাদেশের ভোটার তালিকায় কি করে তাঁদের নাম রয়ে গেছে, তা নিয়ে পালটা প্রশ্ন তুলেছেন তাঁরা।
বাংলাদেশ সীমান্তের এই অঞ্চলে এই ধরনের অনেক বাসিন্দাই আছেন বলে সন্দেহ।
সূত্রের খবর, তারকনাথ ঢালি ও তাঁর পরিবার আদতে বাংলাদেশের বাসিন্দা। সাতক্ষীরার ঝিঁটকি গ্রামে এখন ও তাঁদের বাড়ি আছে। তাঁর পুত্র চিকিৎসক। এলাকায় এই সুবাদে তিনি যথেষ্ট পরিচিতও।
তাঁদের বেশ কয়েকজন আত্মীয়স্বজনও সম্প্রতি এই দেশে এসে বসবাস করেছেন বলে স্থানীয় সূত্রে প্রকাশ। তাঁরাও এখানে এসে ভোটার তালিকায় নাম তুলেছেন, অনেকে আবার সরকারি চাকরিও করছেন।
এই সব নিয়ে তাঁদের কিছু জানা নেই বলে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি। এসআইআর হলে ওঁরা এমনিতেই ধরা পড়ে যাবেন। তখন আইন অনুযায়ী ব্যবস্থা হবে।
স্থানীয় অনেকের অভিযোগ, এই সব বলে নিজেদের দায় এড়াতে চায় শাসক দল। আসলে ওঁরা জানেন না এমন কিছু এখানে হয় না বলে তাঁরা পালটা দাবি করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*