সংসদ নির্বাচন না গণভোট, কোনটা আগে, সংশয় বাংলাদেশে

Spread the love

রোজদিন ডেস্ক : শুধু সংসদ নির্বাচনই না,পড়শি বাংলাদেশের বেশির ভাগ রাজনৈতিক দল ওখানে গণভোট করতেও আগ্রহী। তবে কোন ভোট আগে হবে তা নিয়ে এখনও ঐক্যমত্য হয়নি। ইতিমধ্যে জুলাই সনদ বাস্তবায়িত করতে স্বাক্ষরকারী সব দলই গণভোট নিয়ে ঐক্যমত্য হয়েছে। এখন কোন ভোট আগে হবে, গণভোট না সংসদ নির্বাচন, তা নিয়ে আলাপ আলোচনা চলছে। বাংলাদেশ নির্বাচন কমিশন অবশ্য গণভোট নিয়ে এখনই মুখ খুলতে নারাজ। এই বিষয়ে সরকারিভাবে নির্দেশ না এলে আনুষ্ঠানিকভাবে আলোচনা করা সম্ভব নয়। সূত্রের খবর, তবে একই সঙ্গে দুটি নির্বাচন হলে খরচ ও সময় দুইই কম লাগবে বলে তাঁরা মনে করেন। একমাত্র ভোট গণণায় সময় বেশি লাগবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আর্থিক দিকটিও গুরুত্ব দেওয়া প্রয়োজন। আগামী বছরের জাতীয় সংসদ নির্বাচনে ২৮০০ কোটি টাকার খরচ ধরা হয়েছে। এর সঙ্গে গণভোট হলে আর ৩০০/৪০০ কোটি টাকা বেশি লাগতে পারে। কিন্তু আলাদা করে এই ভোট করতে গেলে সেখানেও ২ হাজার কোটি টাকা খরচ হতে পারে বলে সূত্রের খবর। কমিশন এর ধারণা, গণভোট আলাদাভাবে হলে ভোট কম পড়ারও সম্ভাবনা। আমজনতার অনেকেই এতে আগ্রহ হারাবেন। বিশেষত সংসদ নির্বাচন আগে হলে গণভোট কম পড়ার খুবই সম্ভাবনা।
জুলাই সনদে স্বাক্ষর না করলেও সংসদ ও গণভোট নিয়ে যথেষ্টই আগ্রহী বিএনপি। তাঁরাও এক দিনে দুই নির্বাচনের বিরোধী নয়। তবে এই বিষয়ে অন্য রাজনৈতিক দলগুলির মতামত নিয়েই এগোনো উচিত বলে তাঁরা মনে করেন।
জামায়াত আগামী মাসেই গণভোটে আগ্রহী বলে প্রকাশ। তবে সব রাজনৈতিক দল ঐক্যমত্য না হলে এই নিয়ে এখনই কোন স্থির সিদ্ধান্ত নেওয়া হবে না বলে সূত্রের খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*