ঝাড়া সাত ঘন্টা পর চালু হল ঢাকা বিমানবন্দর, গঠিত তদন্ত কমিটি, নেপথ্যে কি নাশকতা, খুঁজবে প্রশাসন

Spread the love

রোজদিন ডেস্ক : বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর আপাতত নিয়ন্ত্রনে ঢাকা বিমানবন্দরে পরিস্থিতি। পাক্কা সাত ঘণ্টারও বেশি সময় ধরে উড়ান পরিষেবা বন্ধ ছিল ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অবশেষে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসায় শনিবার রাত ৯টার পর থেকে বিমান পরিষেবা চালু করা হয়েছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ৩৫ জন কর্মী। কীভাবে বিমানবন্দরের কার্গো ভিলেজে এত বড় আগুন লাগল, তার তদন্ত করতে ৬ সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাঁচদিনের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে হবে। নেপথ্যে নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। কীভাবে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশায় কর্তৃপক্ষ। ৬ সদস্যের তদন্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া অসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন কমিটিতে। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, কাদের গাফিলতি, এসব খুঁজে বের করবে কমিটি। ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরির দায়িত্বও তদন্ত কমিটির। এর আগে শনিবার দুপুর আড়াইটে নাগাদ বিধ্বংসী আগুন লাগে ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। আমদানি করা পণ্য যেখানে রাখা হয়, সেখানেই আগুন লাগে। গিয়েছিল। দমকলের অন্তত ৩৭টি ইঞ্জিন ও সেনাবাহিনীর চেষ্টায় ৭ ঘণ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*