যোগীরাজ্যে টাকার জন্য বোনকে খুন, দেহ পাচার

Spread the love

রোজদিন ডেস্ক : যোগীরাজ্যে টাকার জন্য আপন বোনকে খুন করে দেহ পাচার করার অভিযোগ উঠেছে। হাড়হিম এই ঘটনা উত্তরপ্রদেশের গোরক্ষপুরের। পুলিশ খুনী ভাই আশিস নিষাদকে গ্রেফতার করেছে। তাদের বাবা রাম নিষাদ কেন বোনের বিয়ের জন্য ৬, লক্ষ টাকা রেখেছিলেন, এই রোষে সে বোনকে খুন করেছে, এমনটাই জানিয়েছে সে বলে পুলিশের দাবি।
পুলিশ সূত্রে প্রকাশ, গোরক্ষপুরের রাম নিষাদের জমি সরকার সড়ক প্রকল্পে অধিগ্রহণ করায় তিনি ক্ষতিপূরণ বাবদ ৬ লক্ষ টাকা পান। কন্যা নীলমের বিয়ের জন্য সেই টাকা রেখে দেন। যা নিয়ে প্রথম থেকেই রুষ্ট ছিল আশিস। এই নিয়ে বাড়িতে অশান্তিও করত সে। কিন্তু নিজের বোনকে সে নৃশংসভাবে হত্যা করবে, কেউ কল্পনাও করেনি।
গত সোমবার প্রথমে বোন নীলমকে শ্বাস রোধ করে মারে সে। তার পর হাত পা ভেঙে একটি বড় ব্যাগে ভরে ৭০ কি মি দূরে কুশিনগরে ফেলে চলে আসে।
ওইদিন থেকে কন্যার খোঁজ না পেয়ে বাবা-মা-সহ পরিবার দুশ্চিন্তায় পড়েন। স্থানীয় অনেকে জানান, তাঁরা আশিসকে একটি বড় ব্যাগ নিয়ে বাইকে চলে যেতে দেখেছেন। জিজ্ঞেস করলে সে বলেছে গম নিয়ে যাচ্ছে। স্থানীয়দের এই কথায় পুলিশের সন্দেহ হয়। তাদের জেরায় ভেঙে পড়ে আশিস। স্বীকার করে বোনকে সেই খুন করে দেহ কুশিনগরের আখ খেতে ফেলে দিয়ে এসেছে। পরে পুলিশ নীলমের দেহ উদ্ধার করে। হাড়হিম করা এই ঘটনায় এলাকার মানুষ যুগপৎ আতঙ্কিত ও বিস্মিত। টাকার জন্য এই ভাবে কেউ বোনকে নৃশংসভাবে হত্যা করতে পারে তা কল্পনাতীত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*