রোজদিন ডেস্ক : আরও জোরদার হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। বিশ্ববিদ্যালয় চত্বরে ৭০ টি সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য ৬৮ লক্ষ টাকা অনুমোদন করল উচ্চশিক্ষা দফতর। এই ৭০টি ক্যামেরার মধ্যে ৫০টি বসানো হবে যাদবপুরের ক্যাম্পাসে এবং বাকি কুড়িটি বসানো হবে সল্টলেকের ক্যাম্পাসে। এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তার জন্য ৩২ জন প্রশিক্ষিত নিরাপত্তারক্ষী নিয়োগের কথা ভেবেছে। এদের মধ্যে ৩০ জন গার্ড ও ২ জন সুপারভাইজার থাকবে। এই নিরাপত্তারক্ষীর খরচ বাবদ ৭,৫১,৪৮৮ টাকার একটি হিসেবও পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দফতরের কাছে।

Be the first to comment