রোজদিন ডেস্ক : রাজ্য প্রশাসনের আপত্তিতে পূর্ব বর্ধমানে আজ হচ্ছে না বিজেপির মিছিল। বিজেপির মিছিলের বিকল্প দিন জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আজ ৫ নভেম্বর বর্ধমানে বরোনীল মোড় থেকে কার্জন গেট পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ। কিন্তু সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য ও গুরুদ্বারা কমিটি। মঙ্গলবার মিছিলের দিন পাল্টে ৯ নভেম্বর ধার্য করল আদালত৷ আদালতে সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এত বড় কর্মসূচির জন্য আগে থেকে আবেদন জানাতে হয়। নদীয়া, শান্তিপুর-সহ একাধিক জায়গায় রাস উৎসব হয়। মানুষ আসেন। কার্জন গেট শহরের মাঝখানে। সেখানে গুরুদোয়ারা আছে। লোকের ভিড় হবে। আমরা কি নিজেদের মৌলিক অধিকার রক্ষার জন্য অন্য কারও মৌলিক অধিকার ক্ষুন্ন করতে পারি? অন্যদিন কর্মসূচি করা হোক। এরপরই আদালত বিকল্প দিন জানিয়ে দেয়।

Be the first to comment