এস আই আরের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনার ভাবনা রাজ্যে!

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্য সরকার ও শাসক দলের তীব্র বিরোধিতা সত্বেও রাজ্যে এসআইআরের কাজ জোর কদমে শুরু হয়েছে। তাঁদের এই বিরোধিতাকে সরকারি ভাবে শীলমোহর দিতে এবার বিধানসভায় প্রস্তাব আনার ভাবনা চিন্তা চলছে। চলতি মাসে বিধানসভার শীতকালীন অধিবেশনে তা আনা হতে পারে বলে নির্ভর যোগ্য সূত্রে জানা গেছে।
রাজ্যে এস আই আর শুরুর দিন থেকে বিতর্কও পাশাপাশি চলেছে। বিশেষত বি এল ও-দের ভূমিকা নিয়ে প্রশ্নে রাজ্য রাজনীতি কার্যত উত্তাল। শাসক দল কে নিশানা করে আক্রমণ শানাচ্ছেন বিরোধী রা।।
এই পরিস্থিতিতে কেন্দ্র ও নির্বাচন কমিশনের ওপর চাপ বাড়াতে এস আই আরের বিরুদ্ধে বিধান সভা য় প্রস্তাব আনার ভাবনা চিন্তা ও শুরু হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক নেতার কথায়, এস আই আরের ফলে নাগরিকত্ব হারানোর আশংকায় বহু মানুষ আত্মহননের চরম পথ নিচ্ছেন। আজও ভাঙড়ে একজনের আত্মহত্যার খবর এসেছে। এই সব ঘটনা অত্যন্ত উদবেগজনক। এই প্রেক্ষিতে নির্বাচন কমিশন ও বিজেপিকে কড়া বার্তা দিতে এস আই আর বিরোধী প্রস্তাব আনার কথা ভাবা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত মিললে তা চূড়ান্ত হবে।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে বামশাসিত কেরালা বিধান সভায় এস আই আর বিরোধী প্রস্তাব গৃহীত হয়। এবার রাজ্য বিধানসভায় একই ভাবে প্রস্তাব আনার কথা ভাবা হচ্ছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন এস আই আরের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*