৭৫ শতাংশ শিক্ষকই BLO, লাটে উঠেছে রাজ্যের কয়েক হাজার স্কুলের পঠনপাঠন

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর BLO-দের জন্য ফুলটাইম জব। সাফ জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এ সংক্রান্ত কমিশনের বিজ্ঞপ্তিও জেলাশাসকরা পাঠিয়ে দিয়েছেন বিএলওদের। এই পরিস্থিতিতে আর স্কুলে যেতে হবে না বিএলও হিসেবে নিযুক্ত হওয়া শিক্ষকদের। এতে তাঁরা অবশ্য কিছুটা হাঁফ ছেড়ে বেঁচেছেন। কিন্তু গোল বেধেছে অন্য জায়গায়। তাঁরা না যাওয়ায় কার্যত লাটে উঠেছে রাজ্যের হাজার হাজার স্কুলের পঠনপাঠন। এসআইআরের ধাক্কায় বাংলার স্কুলগুলো গভীর সঙ্কটের মুখে। সংখ্যাটা কমবেশি প্রায় চার হাজার। বেশ কিছু স্কুলতো শিক্ষক শূন্য হয়ে যাওয়ার মুখে।এমনিতেই তো রাজ্যের সরকারি স্কুলগুলির বেহাল দশা। কোথাও পড়ুয়া আছে তো শিক্ষক নেই, কোথাও শিক্ষক আছে তো ক্লাশরুম নেই। কোথাও ক্লাশরুম আছে তো পড়ুয়াই নেই। এই যখন হাঁড়ির হাল তখন হাজার হাজার শিক্ষককে বিএলও-র দায়িত্ন দিয়ে দেওয়া হল। সমস্যা মেটাতে জেলা শিক্ষা দফতর এখন আশপাশের স্কুল থেকে শিক্ষকদের বাড়তি দায়িত্ব দিচ্ছে। কিন্তু প্রশ্ন বাংলায় প্রাথমিক স্কুলগুলোর ক্ষেত্রে এমন অনেক স্কুল রয়েছে, যেখানে একজনই মাত্র শিক্ষক। তিনিই পুরো স্কুলের দায়িত্বে। তিনিই পড়ান, তিনিই সামলান মিড ডে মিলের দায়িত্ব। আপাতত এরকমই চার হাজার স্কুলের নাম উঠে আসছে। যেখানে স্কুলের একজনই শিক্ষক, তিনিই আবার বিএলও হয়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলার কোথায় এমন স্কুল আছে যে সেখান থেকে শিক্ষক এনে চার হাজার স্কুলের পঠনপাঠন সামাল দেওয়া যাবে। এখন প্রশ্ন, সেই সব স্কুলগুলির পঠনপাঠন কী হবে? জেলা শিক্ষা প্রশাসন তাই আপাতত মরিয়া হয়ে কোন স্কুলে একাধিক শিক্ষক আছে খুঁজে দেখছে। এই সব করে এখন স্কুলগুলিকে সচল রাখার চেষ্টা চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*