রোজদিন ডেস্ক : সীমা, সুইটি, সরস্বতী কে?? বিহার বিধানসভা নির্বাচনের আগের দিন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর ছুঁড়ে দেওয়া ‘এইচ’ বোমায় সরগরম এখন রাজনৈতিক মহল। এইচ এর অর্থ এখন হরিয়ানা, এমনটাই ভাবছেন অভিজ্ঞ মহল। গত বছর হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট চুরির জন্যই তাঁরা সরকার গড়তে পারেননি বলে আজ দিল্লিতে সাংবাদিক বৈঠক ডেকে তোপ দেগেছেন তিনি। শুধু ভোট চুরি নয়, এইভাবে বিজেপি সরকার চুরি করেছে বলেও গুরুতর অভিযোগ করেছেন।
নিজের বক্তব্যর সপক্ষে এক সুন্দরী মহিলার ছবিও দেখান তিনি। বলেন, আদতে ইনি হলেন ব্রাজিলের এক মডেল। অথচ তাঁরই ছবি হরিয়ানা ভোটার তালিকায় বিভিন্ন নামে দেখা গেছে। কখনও সীমা, কখনও সুইটি আবার সরস্বতী ইত্যাদি বিভিন্ন নামে ২২ বার তিনি ভোট দিয়েছেন।

রাহুল গান্ধীর এই এইচ বোমার পালটা জবাব দিতে আসরে নামেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিরিজু। রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ শানিয়ে তিনি একে মিথ্যা অভিযোগ বলেন। জানান, কাল যেখানে বিহার বিধানসভা নির্বাচন, আজ হঠাৎ হরিয়ানা নিয়ে উনি গল্প (!) বললেন কেন?
আসলে বিহার নিয়ে কিছু বলার নেই, তাই উনি হরিয়ানার দিকে নজর ঘুরিয়ে ভুল ধারণা সৃষ্টির প্রয়াস নিয়েছেন।

লোকসভার বিরোধী নেতার গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলা উচিত মন্তব্য করে কিরেণ রিজিজু বলেন, নির্বাচনী সমীক্ষা য় কংগ্রেস জিতবে বলে উনি, দাবি করেছেন, কিন্তু সব সময় তা মেলে না।এটা নতুন কিছু নয়।যখন বিরোধী পক্ষ জয়ী হয়, তখন তাঁরা তো এই সব নিয়ে কখনও প্রশ্ন তোলেন না। দেশের যুব সমাজ কে রাহুল গান্ধী প্ররোচনা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন।তবে যুব সমাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই আছেন বলে জানিয়ে দেন।
অন্যদিকে আজ হরিয়ানা নির্বাচন নিয়ে রাহুল গান্ধীর অভিযোগে কিছুটা হলেও অস্বস্তিতে নির্বাচন কমিশনও। তাদের পক্ষে সরাসরি কিছু বলা হয়নি। তবে ঘনিষ্ঠ মহলে তাঁরা এই সব অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলে খবর। সুত্রের খবর, ভূয়ো ভোটাররা যে বিজেপিকেই ভোট দিয়েছেন তা রাহুল জানলেন কি করে এই প্রশ্ন তুলেছেন তাঁরা। কংগ্রেস নেতা পবন খেরার যে দুই রাজ্যের ভোটার তালিকায় নাম আছে, উনি কি দু-জায়গায় ভোট দিয়েছেন? বিহারে এসআইআর নিয়েও কংগ্রেস কোন আপত্তি করেনি বলে ঘনিষ্ঠ মহলে জানান তাঁরা।
তবে আজ রাহুল গান্ধীর ছোঁড়া এইচ বোমায় গেরুয়া শিবির অনেকটাই ব্যাকফুটে বলে ইঙ্গিত মিলেছে। বিশেষত ব্রাজিলের যে সুন্দরী মডেলের ছবি একাধিক বার ভোটার তালিকায় বিভিন্ন নামে ব্যবহার করা হয়েছে তা নিয়ে সব মহলে জোর চর্চা চলছে।
ম্যাথুজ ফেরেরো নামে ব্রাজিলের এই মডেল কন্যার ভেক ধরে বাস্তবে আসলে কি হয়েছিল, সেই রহস্য নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।

Be the first to comment