রোজদিন ডেস্ক : বিহারের মসনদে ফের এনডিএ নাকি, মহাগঠবন্ধন? এর ফয়সালা করতে আজ বৃহস্পতিবার নীতিশের রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। ভোট দেবেন ১২১টি কেন্দ্রের ভোটাররা। তাঁরা মোট ১৩১৪ জন প্রার্থীর ভাগ্য ঠিক করবেন। এই দফায় ভোট হবে পটনা, দ্বারভাঙ্গা, মাধেপুরা, সহরসা, মুজফ্ফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারণ, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লখীসরাই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, বক্সার এবং ভোজপুর জেলায়। এই ভোটে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, আরজেডি প্রধান লালু-পুত্র তথা বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। লালুর বিদ্রোহী পুত্র তথা জনশক্তি জনতা দলের প্রতিষ্ঠাতা তেজপ্রতাপ যাদব, বিজেপির দুই উপমুখ্যমন্ত্রী, সম্রাট চৌধরি এবং বিজয়কুমার সিনহা, বিজেপিতে যোগ দেওয়া ভোজপুরি গায়িকা মৈথিলী ঠাকুর, ভোজপুরি গায়ক ও অভিনেতা খেসারীলাল যাদবরা। আগামী ১১ তারিখ বিহারে দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ করা হবে।

Be the first to comment