বিশ্বকাপ জয়ীদের হার্দিক অভিনন্দন প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক :
সদ্য বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেটাররা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে যান। তাঁদের এই বিশ্বজয়ে দৃশ্যত আপ্লুত প্রধানমন্ত্রী তাঁদের হার্দিক অভিনন্দন ও শুভ কামনা জানান।বলেন, শুধু খেলার মাঠে নয়, তাঁরা সমগ্র জাতির হৃদয়ে স্থান করে নিয়েছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আপ্লুত মহিলা ক্রিকেটাররাও।
কথোপকথনের সময় প্রধানমন্ত্রী দীপ্তি শর্মার সমাজ মাধ্যমে জয় শ্রীরাম পোস্ট ও তাঁর হাতে হনুমান জি-র ট্যাটুর কথাও উল্লেখ করেন। এতে খুশি দীপ্তি জানান, এটি তাঁকে শক্তি ও অনুপ্রেরণা দেয়।
অধিনায়ক হরমনপ্রীত কৌর আগেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, তখনও ট্রফি পাননি তাঁরা। কঠোর পরিশ্রমের ফল একদিন তাঁরা পাবেন বলে মোদিজি তখনই তাঁকে বলেছিলেন। আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে তাঁদের ও। প্রধানমন্ত্রী তাঁকে সর্বদা অনুপ্রাণিত করেন বলে জানান স্মৃতি মন্থানা।
বিশ্বজয়ী মহিলা ক্রিকেটারদের মোদিজি ফিট ইন্ডিয়া উদ্যোগকে প্রচার করার আহবান জানান।
২০২৩ সালে আহমেদাবাদে পুরুষদের বিশ্বকাপ ফাইনালে মাঠে গেছিলেন প্রধানমন্ত্রী। এবার অবশ্য মহিলাদের বিশ্বকাপের দিন মাঠে যান নি। আজ তাঁদের নিজের বাড়িতে সংবর্ধনা দেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*