ছিন্নমূল উদ্বাস্তুদের ভোটাধিকার কাড়া যাবে না, অনশনে মতুয়ারা

Spread the love

রোজদিন ডেস্ক : ২০২৪ সাল পর্যন্ত ভারতে স্থায়ীভাবে বসবাসকারী মতুয়া-সহ দেশ ভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মতুয়াদের ভোটাধিকার ও নিঃশর্ত নাগরিকত্ত্বের দাবিতে অনশনে বসল মমতাবালা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্যরা। এদিন দিল্লিতে থাকার কারণে ভার্চুয়ালি অনশনের সূচনা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। মূলত তাঁদের দাবি, যে সব মতুয়ারা ভোট দিচ্ছে, এসআইআরের মাধ্যমে তাদের ভোটাধিকার কাড়া যাবে না। মৃত ভোটার বা যাদের দুই জায়গায় নাম রয়েছে সেই সমস্ত ভোটারদের নাম কাটা হোক তাতে তাদের আপত্তি নেই। কিন্তু ছিন্নমূল মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*