দেব দীপাবলিতে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক :
তাঁর নির্বাচন কেন্দ্র বারানসি আজ কার্তিক পূর্ণিমায় আলোকোজ্জ্বল হয়ে উঠেছে। গঙ্গা তীরে লাখো প্রদীপের স্নিগ্ধ আলোয় পালিত হয়েছে দেব দীপাবলি। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজ মাধ্যমে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বলেন, বাবা বিশ্বনাথের শহরে, মা গঙ্গার তীরে এই দেব দীপাবলি সবার জীবনে সুখ, সমৃদ্ধি নিয়ে আসুক।


প্রসঙ্গত, কার্তিক পূর্ণিমার দিনে এই দেব দীপাবলি উত্তর প্রদেশের অন্যতম সেরা উৎসব। সারা রাজ্যে তা উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হলেও বারানসির মহিমা সব থেকে বেশি। দেশ বিদেশের বহু মানুষ তা দেখতে আসেন। আজও এই উপলক্ষে বারানসির গঙ্গাতীরে ভিড় উপছে পড়ে। অজস্র মানুষের সমাগম অপরূপ দেব দীপাবলিতে অন্য মাত্রা এনে দেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*