ইসলামাবাদের বিস্ফোরণ, ভারতকে নিশানা পাকিস্তানের, প্রতিবাদে বিদেশ মন্ত্রক

Spread the love

রোজদিন ডেস্ক : দিল্লি বিস্ফোরণের কুড়ি ঘন্টার মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদও আজ বিস্ফোরণে কেঁপে উঠেছে। এর জন্য ভারতকে দায়ী করেছে ওই দেশ।পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অভিযোগ, ভারতের মদতপুষ্ট জঙ্গিরা আজ ইসলামাবাদে বিস্ফোরণ ঘটিয়েছে।
এই খবর পাওয়া মাত্র তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, পাকিস্তানের এই অভিযোগ ভিত্তিহীন, অসত্য। অনুমানভিত্তিক কৌশল। এই অভিযোগের কোন ভিত্তিই নেই বলে তিনি দৃঢ় ভাবে জানিয়ে দেন। নিজের দেশের সমস্যার থেকে দৃষ্টি ঘোরাতে পাকিস্তান ভারতের সম্পর্কে এই ধরনের অপপ্রচার করে। পাকিস্তানের আভ্যন্তরীণ পরিস্থিতি সারা পৃথিবী জানে। ওদের এই ধরনের মন্তব্য নিশ্চয়ই কাউকে বিভ্রান্ত করবে না বলে তিনি জানিয়ে দেন।
উল্লেখ্য, আজ দুপুরের ব্যস্ত সময়ে পাকিস্তানের ইসলামাবাদের আদালত ভবনের সামনে আত্মঘাতী বিস্ফোরণে বারো জন প্রাণ হারান।
এর জন্য ভারতকে দায়ী করে ওই দেশের প্রধানমন্ত্রী বলেন, তাঁদের দেশে অস্থিতি তৈরি করতে চায় ভারত।
ইতিমধ্যে তালিবানিরা ইসলামাবাদের বিস্ফোরণে জড়িত বলে প্রকাশ। এর পরেও কিভাবে এর জন্য ভারতকে দায়ী করা হচ্ছে, তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানান রণধীর জয়সওয়াল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*