বিএলও-দের দিয়ে ডাটা এন্ট্রির কাজ!! প্রতিবাদে সিইও-কে চিঠি

Spread the love

রোজদিন ডেস্ক : 
কোটি কোটি ভোটারকে এসআইআরের ফর্ম বিলি করতেই পর্যুদস্ত তাঁদের বেশির ভাগ। আছে প্রশাসনিক, রাজনৈতিক চাপও। এর সঙ্গে গোদের ওপর বিষফোঁড়ার মত বিএলওদের দিয়ে ডাটা এন্ট্রির কাজ ও করানো হচ্ছে বলে অভিযোগ। বিভিন্ন জেলায় এর বিরুদ্ধে তাঁরা বিক্ষোভ করছেন, ডেপুটেশনও দিচ্ছেন। বিএলও-দের দিয়ে জোর করে এই কাজ না করাতে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে চিঠি দিয়েছেন। তাঁর কথায়, এই ধরণের ডাটা এন্ট্রির কাজে বিশেষ প্রশিক্ষণ, দক্ষতা প্রয়োজন। যা বেশির ভাগ বিএলও-রই নেই। তাঁদের ওপর চাপ দিয়ে, জোর করে এই কাজ করানোয় অনেকেই শারীরিক, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। এই সব কাজে তাঁদের অনেকেই অভ্যস্তও না। একে অল্প সময়ের মধ্যে এসআইআরের ফর্ম বিলি র বিপুল চাপ, এর ওপর আবার ডাটা এন্ট্রির কাজ!! এই কাজে তাঁদের বাধ্য করানো যাবে না বলে কিংকর অধিকারী সিইও-কে আর্জি জানান। ব্লক স্তরে অন্যদের দিয়ে এই ডাটা এন্ট্রি র কাজ করাবার দাবি করেন।
বিএলও-র কাজে ব্যস্ত থাকার দরুন বহু বিদ্যালয়ে পড়াশোনা ও ঠিক মত হচ্ছে না বলে আক্ষেপ করেন তিনি। এর ফলে পড়ুয়ারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান।
প্রসঙ্গত, এসআইআরের বিপুল চাপে বহু বিএলও অসুস্থ ও হয়ে পড়েছেন। এর ওপর তীব্র রাজনৈতিক চাপ তাঁদের আরও বিপর্যস্ত করে তুলেছে। এখন ও বহু ভোটার ফর্ম পাননি। পেলেও ফর্ম পূরণে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন অনেকেই। ভোটের মত গণতন্ত্রের উৎসবে যাঁরা সানন্দে অংশ নেন, বিভিন্ন মহলের চাপে বহু ভোটারও নিজেদের বিপন্ন বোধ করছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*