১০টা

Spread the love
  1. দিল্লি গাড়ি বিস্ফোরণ কেসে এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার এবং একাধিক সন্দেহভাজনকে আটক করেছেন তদন্তকারীরা।
  2. স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, দিল্লির ঘটনায় জড়িত অপরাধীদের এমন শাস্তি দেওয়া হবে, যা গোটা বিশ্বকে একটা বার্তা দেবে। আমাদের দেশে কেউ কখনও এমন হামলার কথা ভাবতেও সাহস করবে না।
  3. আগামী কাল ১৪ নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। দু-পক্ষই জয়ী হবার দাবি করছেন।
  4. মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারী ও অম্বিকা রায়ের করা মামলার ভিত্তিতে এই নির্দেশ হাইকোর্টের। দলত্যাগ বিরোধী আইনের সাপেক্ষেই মুকুল রায়-এর বিধায়ক পদ খারিজ করল। পাশাপাশি, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত খারিজ করেছে ডিভিশন বেঞ্চ।
  5. মমতাবালা ঠাকুরের অনশন মঞ্চে হঠাৎ হাজির হলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। দিল্লি গিয়ে প্রতিবাদ জানানোর পরামর্শ দিলেন অধীর।
  6. এসআইআরের কাজের চাপে অসুস্থ হয়ে পড়লেন আর এক বিএলও। কালনা ১ নম্বর ব্লকে বিডিও অফিসে কমিশনের নির্দেশে মোবাইলের মাধ্যমে ফর্ম আপলোড করার প্রশিক্ষণ চলছিল। সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন রিঙ্কু মজুমদার নামে এক বিএলও।
  7. রবিবার থেকে ৪৮ ঘণ্টা বাংলাদেশ জুড়ে ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামি লিগ
  8. পুনের সেতুতে ট্রাকের সঙ্গে ছয় গাড়ির সংঘর্ষ। ভয়াবহ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৮।
  9. হাওড়া জেলায় ৫০৭টি নতুন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে‌।
  10. উত্তরপ্রদেশের বারাবাঁকিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে দুই জনের মৃত্যু। আহত পাঁচ।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*