দশে দশ

Spread the love
  1. জুবিন গর্গ-এর জন্মদিনে স্মরণ করে সমাজমাধ্যমে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. মৃত্যুদণ্ডের পরই শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের প্রত্যর্পণের আর্জি বাংলাদেশের। ভারতের কাছে ২ জনকে হস্তান্তরের আর্জি জানাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
  3. SIR শুরু হতেই বাংলাদেশে ফেরার ঢল নেমেছে।
  4. ডিজিটালি গ্রেপ্তারি সংক্রান্ত একটি মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। ৩.২৯ কোটি টাকা প্রতারণার একটি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ, অভিযুক্তদের দেশের কোনও আদালত মুক্তি বা জামিন দিতে পারবে না। অভিযুক্তরা মুক্তির জন্যে কেবলমাত্র সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন।
  5. ১২টি রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্য নির্বাচন কমিশনার।
  6. আজ, জাতীয় নির্বাচন কমিশনের একটি উচ্চ পর্যায়ের টিম কলকাতায় আসছে। রাজ্যে SIR প্রক্রিয়া খতিয়ে দেখবেন সেই দল।
  7. দিল্লিতে রবিবার ও সোমবারের তুলনায় মঙ্গলবার কিছুটা ভালো হলেও এখনও গড় AQI ৩৫০-এর তলায়।
  8. দক্ষিণ ২৪ পরগনার বজবজে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র। সোমবার গভীর রাতে তল্লাশি চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
  9. বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ফের আটক করা হলো আরও একটি বাংলাদেশি ট্রলার। ট্রলারটিতে ২৬ জন মৎস্যজীবী ছিল। ধৃতরা সত্যি মৎস্যজীবী না কি ভারতীয় নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে মৎস্যজীবী ট্রলার ব্যবহার করে সুন্দরবনের উপকূলে অনুপ্রবেশের চেষ্টা করছিল, সেটা পরিষ্কার হতে তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
  10. এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র একটি টিম বিশ্ববিদ্যালয়ের দিল্লির ওখলা অফিসে হানা দিয়েছে। শুধু  আল ফালাহ বিশ্ববিদ্যালয় নয়, এ দিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কযুক্ত ২৫টি জায়গায় হাজির হয়েছেন ইডি-র তদন্তকারীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*