রোজদিন ডেস্ক :
আগামী বছর বিধানসভা নির্বাচনের কথা থাকলেও বিজেপি শাসিত অসমে কেন এস আই আর নয়, প্রশ্ন উঠেছিল আগেই। এবার নির্বাচন কমিশন জানিয়ে দিলো, অসমে এস আই আর নয়, হবে ভোটার তালিকা র বিশেষ সংশোধন, এসএসআর। আজ থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে তিনি এই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সঠিক বলে জানান।রাজ্য সরকার এই বিষয়ে কমিশন কে সর্বতোভাবে সহায়তা ও করবে।
কমিশন সূত্রে প্রকাশ, আজ থেকে ২১ নভেম্বর অবধি এই বিষয়ে নির্বাচন কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর অবধি তাঁরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় থাকা নাম, ঠিকানা ইত্যাদি যাচাই করবেন। ২৭ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে।
আগামী বছর ২২ জানুয়ারি অবধি দাবি ও অভিযোগ জানানো যাবে। ১০ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।
যাঁরা সন্দেহজনক ভোটারের তালিকায় থাকবেন, তাঁদের নাম ঠিকানা পরিবর্তন করা হবে না।
এই এসএসআর পদ্ধতিতে ফর্ম দেওয়া হবে না, নির্বাচন কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই করবেন।
উল্লেখ্য, অসমে ব্যাপক সংখ্যায় অনুপ্রবেশের অভিযোগে দেশের শীর্ষ আদালত ওখানে এসআইআরের নির্দেশ দেয়। পরে তা সারা দেশের ক্ষেত্রেই কার্যকর হয়েছে।
আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু, অসমে বিধানসভা নির্বাচন হবে। কেন অসমে এসআইআর হবে না, সেই প্রশ্নে ইসিআই জানিয়েছিলেন, অসমের পরিস্থিতি অন্য রকম।
এবার সেখানে এসএসআরের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

Be the first to comment