- আজ ১৯ নভেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মদিবস। এই উপলক্ষে তাঁকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধি-সহ বিশিষ্টজনেরা।
- ২০০২ সালের ভোটার তালিকা থেকে রাতারাতি উধাও একটি বুথ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বেলগাছি পঞ্চায়েতের ২৪৯।নম্বর বুথের ঘটনা। উদ্বেগে কয়েকশো ভোটার।
- ওড়িশায় বাংলাদেশি সন্দেহে আটক এ রাজ্যের ১০ জন পরিযায়ী শ্রমিক। মুক্তির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে ভিডিয়ো বার্তায় আবেদন তাঁদের।
- মাওবাদী শীর্ষনেতা মাদভি হিদমার পর আজ বুধবার ফের নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্ধ্রপ্রদেশে তিন মহিলা-সহ সাত মাওবাদী নিহত হলেন। আল্লুরি সীতারাম রাজু জেলার মারুদুমিল্লি বনাঞ্চলের ঘটনা।
- প্রাথমিকের ১৩,৪২১টি শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হল আজ বুধবার থেকে। পোর্টালে আবেদন করা শুরু টেট উত্তীর্ণদের।
- এসআইআরের অগ্রগতি খতিয়ে দেখতে শহরে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। আজ বৈঠক করবেন কয়েকটি জেলা প্রশাসনের সঙ্গে।
- আজ বুধবার আনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন নীতিশকুমার। কাল বৃহস্পতিবার দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি।
- বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনায় শোরগোল জলপাইগুড়ির মালবাজারে। মৃত বিএলও-র নাম শান্তি মুনি ওরাওঁ (৪৮)। বুধবার সকালে বাড়ির পাশে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, কাজের চাপে আত্মহত্যা করেছেন শান্তি।
- এক বিএলও-র আত্মহত্যার ঘটনা সামনে আসতেই হইচই এলাকায়। মৃত বিএলও-র বাড়ি গেলেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইক। কথা বললেন পরিবারের সঙ্গে।
- শুরুতেই শেষ শীতের আমেজ। জোড়া ফলায় আটকে গেল শীত। নভেম্বরে আর শীতের আশা নেই, এমনই বলছেন আবহাওয়াবিদরা।
- শিয়ালদহ ডিভিশনে মেরামতির কাজের জন্য বন্ধ রাখা হচ্ছে ট্রেন চলাচল। প্রায় ২২৫ মিনিট বন্ধ থাকবে ট্রেন চলাচল। ১৯ ও ২০ নভেম্বর অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন।
- কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবার প্রকাশ করল যুবা এআই ফর অল নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তার কোর্স। ১৮ নভেম্বর ২০২৫ তারিখে ভারতের প্রেস ইনফর্মেশন ব্যুরো এই বিষয়ে একটি প্রেস রিলিজ জারি করেছে। বিনামূল্যে এই কোর্স করার সুযোগ দিচ্ছে ভারত সরকার।

Be the first to comment