রোজদিন ডেস্ক :
মার্কিন প্রশাসন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের ফাইল জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত কয়েক মাস ধরে এই সব ফাইল প্রকাশের বিরোধিতা করলেও সম্প্রতি এই বিষয়ে অনুমোদন দিয়েছেন। গতকাল মার্কিন প্রতিনিধি পরিষদে এই ফাইল প্রকাশের প্রস্তাব ৪২৭- ১ ভোটে গৃহীত হয়। এবার তা চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। উল্লেখ্য, নাবালিকা-সহ একাধিক যৌন অপরাধে জড়িত এপস্টাইন ২০১৯ সালে ম্যানহাটানের এক কারাগারে আত্মঘাতী হন।বহু বিশিষ্ট ব্যক্তিদের নাম এই যৌন অপরাধে জড়ানোর অভিযোগ নিয়ে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে আলোড়ন ওঠে। তাঁর পিডো দ্বীপের বিলাসবহুল প্রাসাদে বহু অবৈধ কার্যকলাপ চলত বলে গুরুতর অভিযোগ ওঠে। এমনকি শিশুদেরও এই কাজে যুক্ত করা হত বলে প্রকাশ। আমেরিকা, ব্রিটেন-সহ বহু দেশের বিশিষ্ট প্রভাবশালী ব্যক্তিদের নাম এতে জড়ায়।
ম্যানহাটানের কারাগারে বন্দি এপস্টাইন আত্মঘাতী হয়েছেন বলা হলেও এখনও তা নিয়ে বিতর্ক আছে।
খোদ ট্রাম্পের বহু সমর্থক মনে করেন, প্রশাসন এপস্টাইনের বহু অবৈধ কাজ আড়াল করেছে। এই সম্পর্কিত ফাইল প্রকাশিত হলেও বহু সত্য আড়ালেই থাকবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment