রোজদিন ডেস্ক :
অসমে নির্মাণ শ্রমিকের কাজে গিয়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন ধূপগুড়ির পরিযায়ী শ্রমিক সুভাষ মুন্ডা। গতকাল রাতে আচমকাই তাঁর মৃত্যুর খবর এলে বাড়িতে কান্নার রোল ওঠে। এখানে কাজ নেই, তাই বাড়ির আপত্তি সত্বেও দীপাবলির কয়েকদিন পর আরও কয়েকজনের সঙ্গে অসম যান তিনি। হঠাৎ কি করে তাঁর মৃত্যু হল তাও পরিবারকে পরিস্কার জানানো হয়নি বলে স্থানীয় সূত্রের খবর।
ধূপগুড়ির বাসনা মুন্ডার তিন ছেলের মধ্যে সবার ছোট ছিলেন সুভাষ। ঘরে তাঁর তরুণী স্ত্রী, দেড় বছরের শিশু কন্যা আছে।
দরিদ্র এই পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদবিগ্ন তাঁদের পড়শিরাও। রাজ্যের বাইরে কাজে গিয়ে এই রাজ্যের বহু শ্রমিকের অকাল প্রয়াণে উদবিগ্ন সব মহলই।
স্থানীয় মানুষ প্রশাসনকে অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দাবি জানিয়েছেন।

Be the first to comment