অনুপ্রবেশের বিপদ প্রথম মুখ্যমন্ত্রীই বুঝেছিলেন, কটাক্ষ অধীর চৌধুরীর

Spread the love

রোজদিন ডেস্ক :
অনুপ্রবেশের বিপদ প্রথম মুখ্যমন্ত্রীই বুঝেছিলেন বলে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, ওপার থেকে এদিকে লোক আসার কথা রাজ্য সরকারের অজানা নয়। তাঁদের ভোটার বানাতে গিয়ে শাসক দল ই আধার কার্ড, ভোটার কার্ড করে দিচ্ছে। রাজ্যে অনুপ্রবেশ নিয়ে সব থেকে আগে সংসদে সরব হয়েছিলেন মমতা ব্যানার্জিই। এই প্রসঙ্গে ২০০৫ সালে র কথা মনে করিয়ে দেন তিনি। যখন এর প্রতিবাদে সংসদে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন। এখন বিজেপি সেই তত্বই ব্যবহার করছে বলে মন্তব্য করেন অধীর চৌধুরী। বলেন, সুন্দরবন থেকে কোচবিহার সর্বত্রই দালাল আছে। এপার ওপার দুই দিকের দালালদের মধ্যেই গভীর যোগ আছে। হাজার হাজার টাকার পণ্য সীমান্ত দিয়ে পার হচ্ছে কি ভাবে? ভোটের বাজার গরম বলেই এখন এত আলোচনা বলে তিনি মন্তব্য করেন।
এসআইআর নিয়ে মৃত্যুর খবরেও উদবেগ ব্যক্ত করেন তিনি। অসুস্থ বিএলও-দের কাজ থেকে অব্যাহতি দেওয়ার পক্ষে সওয়াল করেন।
এসআইআরে মৃত্যুর খবর পেলেই পুলিশ দৌড়ে যাচ্ছে বলে কটাক্ষ করে অধীর বাবু বলেন, অথচ আর জি করের মেয়েটির মৃত্যুর সময় পুলিশ তাঁকে পোড়াতে ব্যস্ত হয়েছিল!
পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে উদবেগ ব্যক্ত করেন তিনি। বলেন, এই নিয়ে সহায়তা কেন্দ্র খোলা হোক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*