ডিজিটাইজেশনে কেন বিলম্ব, সাত বিএলওকে শো-কজ কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর।সংক্রান্ত তথ্য ডিজিটাইজেশনের কাজে পিছিয়ে থাকার জেরে উত্তর কলকাতার বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের ৭ বিএলও-কে নির্বাচন কমিশন কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে। শুক্রবার দুপুরের মধ্যে কেন তাঁরা সঠিকভাবে কাজ করতে পারেননি, সে বিষয়ে লিখিত জবাব জমা দিতে হবে। সন্তোষজনক জবাব না মিললে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে।কমিশন নির্দেশ দিয়েছিল, সংগ্রহ করা এনুমারেশন ফর্মের অন্তত ৩০ শতাংশ ডিজিটাইজ করতে হবে। কিন্তু ওই সাত জন বিএলও মাত্র ৪ থেকে ৮ শতাংশ ফর্ম ডিজিটাইজ করেছেন। এক আধিকারিকের বক্তব্য, তাঁরা যদি নিয়মিতভাবে ডিজিটাইজেশন না করেন, তা হলে ৪ ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে না। অভিযোগ, বিএলওরা ফর্ম সংগ্রহ করলেও তা ডিজিটাইজ করতে অনীহা দেখাচ্ছেন। কমিশনের এক আধিকারিক জানান, আমরা জানি বিএলও অ্যাপে কিছু প্রযুক্তিগত সমস্যা রয়েছে, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ডিজিটাইজেশন শেষ করতেই হবে। এদিকে, রাজ্যে এখন পর্যন্ত ৯৯.৭ শতাংশ ফর্ম বিলি করা হয়েছে এবং প্রায় ২৫.৫ শতাংশ বা প্রায় ১.৯ কোটি ফর্ম ডিজিটাইজ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*