রোজদিন ডেস্ক : অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগই আজ অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। সমাজ মাধ্যমে তিনি জানান, আজ যোরহাটে গাড়িতে যাওয়ার সময় হঠাৎই তাঁর গাড়ির চালক অসুস্থ বোধ করেন ও রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে দেন। ঈশ্বর ও সবার আশীর্বাদে তাঁর কিছু হয়নি। গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরব গগই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
গাড়িটিরও সামান্য ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এই খবর পেয়ে যাঁরা উদবেগ ব্যক্ত করেছেন, শ্রী গগই তাঁদের কৃতজ্ঞতা জানিয়েছেন।

Be the first to comment