প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত শ্রীলঙ্কায় ত্রাণ পাঠালো ভারত, শোক জানালেন প্রধানমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : ঘূর্ণিঝড় দিতওয়ার আঘাতে বিধ্বস্ত শ্রীলঙ্কায় মৃত ও ক্ষতিগ্রস্তদের পরিবারকে গভীর সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সমাজমাধ্যমে তিনি বিপর্যস্ত শ্রীলঙ্কার আমজনতার নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রার্থনা জানান।
ভারতের নিকটতম দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অপারেশন সাগর বন্ধু র মাধ্যমে ক্ষতিগ্রস্ত ওই দেশে ভারত জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা পাঠিয়েছে। এই পরিস্থিতিতে ভারত অতিরিক্ত সহায়তা দিতে ও প্রস্তুত আছে।
প্রতিবেশীরা ই প্রথম, এই নীতি ও ভিসন মহাসাগর-এর প্রেক্ষিতে নতুন দিল্লি শ্রীলঙ্কার প্রয়োজনের সময় সবরকম সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, ভয়ংকর ঘূর্ণিঝড় দিতওয়ার আঘাতে শ্রীলঙ্কায় এই পর্যন্ত ৫৬ জন প্রাণ হারিয়েছেন। বন্যা, নদী ও ভূমি ধসে রীতিমত বিপর্যস্ত ওই দেশ।
সরকারি সুত্রে জানা যায়, আইএনএস বিক্রান্ত শ্রীলঙ্কার দুর্গত মানুষদের উদ্ধারের জন্য মোতায়েন করা হবে। শ্রীলঙ্কা বিপন্নদের উদ্ধার কাজে ইতিমধ্যে ভারতের সহায়তা চেয়েছে।
শ্রীলঙ্কা নৌবাহিনী সূত্রে প্রকাশ, আইএনএস বিক্রান্ত সম্প্রতি কলম্বোয় নোঙর করে আছে।
উল্লেখ্য, ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই বিশাল জাহাজ থেকে বিমান উড়ান দিতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*