রোজদিন ডেস্ক : অত্যাধুনিক এআই প্রযুক্তি দিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীর বস্ত্রহীন ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এতে লজ্জায় অপমানে আত্মঘাতী হয়েছে এক কিশোরী। সোনারপুরে মামাবাড়ি থাকতো সে। সূত্রের খবর, স্থানীয় এক বিবাহিত যুবক তাকে উত্যক্ত করত। এমনকি এর জন্য যুবকের মা, স্ত্রী এসে ওই কিশোরীকেই হেনস্থা করে গেছে। এই সব কারণে মনমরা হয়ে থাকতো সে। এর পর সমাজমাধ্যমে তার বস্ত্রহীন ছবি ছড়িয়ে পড়ার অপমান , লজ্জা কিশোরী মন আর সহ্য করতে পারেনি। বাড়িতে কেউ না থাকায় গতকাল সন্ধ্যায় সে আত্মহননের চরম পথ নেয়। তার মাসি ঘরের বাইরে থেকে তার ঝুলন্ত দেহ দেখে আঁতকে ওঠেন। চটজলদি তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।। কিশোরীর মা-এর জন্য উত্যক্তকারী যুবককেই দায়ী করেছেন।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
এআই এর মত অত্যাধুনিক প্রযুক্তিকে যেভাবে বিকৃতভাবে এক শ্রেণির মানুষ ব্যবহার করছেন, এতে চিন্তিত শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা।

Be the first to comment