রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ গোয়ায় ৭৭ ফুট উঁচু রাম মূর্তি উদবোধন করেন। উদ্যোক্তাদের দাবি, সারা পৃথিবীতে রামের এইটি সব থেকে বড় উঁচু মূর্তি।
দক্ষিণ গোয়ার ঐতিহাসিক শ্রী সমস্থান গোকর্ণ জীবোত্তম মঠের এই মূর্তি তৈরি করেছেন বিশিষ্ট ভাস্কর রাম সুতার।
এই অনুষ্ঠানে বক্তব্য রেখে প্রধানমন্ত্রী সদ্য অযোধ্যার রামমন্দিরে তাঁর ধ্বজা উত্তোলনের কথা উল্লেখ করেন।
আজ পৃথিবীর সব থেকে উঁচু রাম মূর্তি উদবোধন করে তিনি খুবই খুশি। কত ঝড় ঝঞ্ঝা সহ্য করে এই মঠের দীর্ঘ ৫৫০ বছরের ঐতিহ্যকে তিনি শ্রদ্ধা জানান। আজ বিকেলে তাঁর আগমনের জন্য নির্মিত বিশেষ হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী। গোয়ার রাজ্যপাল অশোক গজপতি রাজু, মুখ্যমন্ত্রী প্রমোদ সায়ন্ত-সহ বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে স্বাগত জানান।
গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটির ভাস্কর রাম সুতারের তৈরি এই দৃষ্টি নন্দন মূর্তি অচিরেই সারা দেশের ভক্ত, পর্যটকদের আকর্ষণ করবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
মঠের ৫৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল থেকে আগামী ৭ ডিসেম্বর অবধি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Be the first to comment