বিখ্যাত পান মশলা সংস্থার কর্ণধারের পুত্রবধূর দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : দিল্লির অভিজাত বসন্ত বিহার এলাকার বাড়ি থেকে বিখ্যাত পান মশলা সংস্থার কর্ণধার এর পুত্রবধূর দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। ২০১০ সালে কলকাতার মেয়ে দীপ্তির সঙ্গে এই নামী সংস্থার কর্ণধার কমল কিশোর চৌরাশিয়ার পুত্র অর্পিতের বিয়ে হয়। তাঁদের এক পুত্র ও এক কন্যা আছে। মৃদুভাষী দীপ্তি বিত্তশালী পরিবারের বধূ হলেও নিজের মত থাকতেই ভালবাসতেন। চলতি সপ্তাহে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য দেখা দেয়। তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের অনুমান। বাড়িতে তখন কেউ ছিলেন না। দীপ্তির স্বামী জিম থেকে ফিরে তাঁর ঝুলন্ত দেহ দেখে বাকরুদ্ধ হয়ে যান।দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
সম্পর্কের টানাপোড়েনের জেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে মনে করা হচ্ছে। উদ্ধার হওয়া এক ডায়েরিতে তাঁর লেখা থেকে এই সব ভাবাচ্ছে তদন্তকারীদের।
বিত্তবান পরিবারের বধূ কেন এই পথ নিলেন পুলিশ তদন্ত করছে।
দীপ্তির পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়ায় বীতশ্রদ্ধ হয়েছিলেন তিনি। স্বামী, শ্বশুর বাড়ির লোকজন তাঁকে নির্যাতন করতেন বলে দীপ্তির ভাই ঋষভ অভিযোগ করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*