দশে দশ

Spread the love
  1.  ২০২৫ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে জাপান-রাশিয়ার মতো দেশকে ভারত পিছনে ফেলল। অস্ট্রেলিয়ার বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক লোই ইনস্টিটিউটের সমীক্ষায় ২০২৫ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে ভারতের আগে শুধু রয়েছে আমেরিকা ও চিন।
  2. মিয়ানমার সীমান্তে ভারতীয় সেনার উপর হামলা। শুক্রবার এই হামলা চালানো হয় মণিপুরের টেংনোপাল জেলায়। হামলায় আহত হয়েছেন অসম রাইফেলস-এর চার জন জওয়ান।
  3. ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে IED বিস্ফোরণে মৃত্যু হলো এক তরুণীর। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই মহিলা। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে পশ্চিম সিংভূম জেলায়।
  4. জেলার DEO ও ERO-দের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। শনিবার বিকেল ৪টেয় ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে।
  5. আদালতে বড় ধাক্কা খেলেন আর্থিক জালিয়াতি মামলায় পলাতক ব্যবসায়ী মেহুল চোকসি। তাঁকে ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার ঘোষণা করার প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া বন্ধ করার জন্য পাল্টা আদালতে আবেদন করেছিলেন তিনি। সেই আবেদন খারিজ করে দিল বিশেষ আদালত।
  6. ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’-র প্রভাবে তামিলনাড়ু জুড়ে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি।
  7. শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আগামী সপ্তাহের শুরুতে শীতের আমেজ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
  8. মুর্শিদাবাদে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের মধ্যে। মৃত তৃণমূল কর্মী হায়াতুল্লাহ শেখ বাড়ি বহরমপুর থানার অন্তর্গত রাজধরপাড়ার কুমড়োদহ ঘাট এলাকায় বলে জানা যাচ্ছে।
  9. দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকায় বিয়েবাড়ি থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। আহত হয়েছেন একাধিক।
  10. গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের ঘটনায় আইনজীবী স্বামী সহ শ্বশুর, শাশুড়ির আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের। আমৃত্যু কারাবাস দেওয়ারেরও। শুক্রবার বনগাঁ আদালতের বিচারক (এডিজে ১) কল্লোল কুমার দাসের এই রায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*