৬ কোটি ৪৫ লক্ষ ফর্মের ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় এখন পর্যন্ত ৬ কোটি ৪৫ লক্ষ ফর্ম ডিজিটাইজড করা শেষ হয়েছে। ১৫ লক্ষের বেশি মৃত ভোটারকে শনাক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত রাজ্যে মোট ৭ কোটি ৬৫ লক্ষ ফর্ম বিলি করা হয়েছে। এই প্রক্রিয়া চলাকালীন রাজ্যে মোট ১৫ লক্ষ ৫৩ হাজার মৃত ভোটারকে সনাক্ত করা গিয়েছে। মৃত, নিখোঁজ, স্থানান্তরিত এবং ডাবল এন্ট্রি ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে মোট ২৭ লক্ষ ৭১ হাজার ভোটারকে। এর মধ্যে নিখোঁজ ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬১ হাজার । ২ লক্ষ ৮৮ হাজার ভোটারকে স্থানান্তরিত বলে নথিভুক্ত করা হয়েছে। ডুপ্লিকেট হিসেবে উঠে এসেছে ৫৮ হাজার ১৬৪টি নাম। সব মিলিয়ে মোট ২৭ লক্ষ ৭১ হাজার। কমিশন ও রাজ্য প্রশাসন, দু’পক্ষই মনে করছে এত বড় সংখ্যার সংশোধন আসলে অতীতের ত্রুটিপূর্ণ তালিকারই প্রতিফলন। বিশেষজ্ঞদের মতে, মৃত ভোটার চিহ্নিত হওয়ার সংখ্যা যে ১৫ লক্ষ ছাড়িয়েছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে একদিকে যেমন তালিকা।শুদ্ধ হচ্ছে, অন্যদিকে পুরনো তালিকার গলদও প্রকাশ পাচ্ছে। বহু বছর ধরে আপডেট না হওয়া, বুথস্তরে নজরদারি না থাকা, সব মিলিয়ে ছবিটা আরও খারাপ ছিল বলে মনে করছেন আধিকারিকেরা। রাজনৈতিক মহলে এই পরিসংখ্যান ইতিমধ্যে শোরগোল ফেলে দিয়েছে। বিরোধীরা অভিযোগ করছে আগে কী করছিল কমিশন? এতদিনে এত মৃত ও ডুপ্লিকেট নাম চিহ্নিত হওয়া, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অশুভ’ সংকেত। অন্যদিকে শাসকদলের বক্তব্য, ভোটার তালিকা স্বচ্ছ করতে রাজ্যের উদ্যোগ যথেষ্ট জোরদার। তথ্য উঠে আসছে বলেই সংশোধন সম্ভব হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*