রোজদিন ডেস্ক : আগামী কাল ২৯ নভেম্বর থেকে সিপিএম রাজ্য নেতৃত্বর উদ্যোগে বাংলা বাঁচাও যাত্রা শুরু হচ্ছে। রাজ্য ও কেন্দ্রর শাসক বিজেপি ও তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে এই বাংলা বাঁচাও যাত্রার মূল দাবি হল কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে গুরুত্ব। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বাইনারি তত্বর বিরুদ্ধে আমজনতাকে সজাগ করা।
এই যাত্রা সফল করতে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় জোরদার প্রচার ও করেছে সিপিএম। আগামী বছরের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনে দলের হৃত জনসমর্থন উদ্ধারেও ব্রতী তারা। আগামীকাল উত্তরবঙ্গ থেকে এই যাত্রার সূচনা হবে। রাজ্যব্যাপী এই যাত্রায় দলের বিশিষ্ট নেতা, কর্মীরা অংশ নেবেন।
এর আগে দলের যুব সংগঠনের নেতৃত্বে ও এই ধরনের কর্মসূচি পালিত হয়। মীনাক্ষী মুখার্জি, ধ্রুব জ্যোতি সাহা সহ বিশিষ্ট যুব নেতাদের এই যাত্রা জনমানসে সাড়া জাগালেও নির্বাচনে তেমন প্রভাব ফেলতে পারেনি। যদিও দল এতে হতাশ নয়।
অন্যদিকে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আজ রাজ্য সরকার কেন্দ্রের ওয়াকফ আইন কার্যকর করা নিয়ে কটাক্ষ করেন। বলেন, আরএসএস যা বলবে, রাজ্যের মুখ্যমন্ত্রী তাই মানেন।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী রাজ্যে এসআইআর চলাকালীন ডিটেনশন ক্যাম্প করা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্যর তীব্র নিন্দা করেছেন।

Be the first to comment