রোজদিন ডেস্ক :
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জয়সওয়াল (৮১) চলে গেলেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মন্ত্রিসভায় তিনি কয়লা ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। উত্তর প্রদেশের কানপুরের প্রাক্তন সাংসদ প্রকাশজি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। আজ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রবীণ এই সাংসদের প্রয়াণের খবরে এলাকায় শোকের ছায়া নামে।
উত্তর প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব ও পালন করেছেন তিনি। কংগ্রেস সহ বিশিষ্ট নেতারা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন।

Be the first to comment