রোজদিন ডেস্ক : পথ সারমেয়দের শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল, বাসস্ট্যান্ড ইত্যাদি জনবহুল স্থান থেকে সরিয়ে দেওয়া নিয়ে শীর্ষ আদালতের রায় প্রত্যাহারের দাবি জানালেন নাগরিকরা।
শনিবার ৫০ হাজারের বেশি নাগরিকদের স্বাক্ষরিত এক চিঠি দেশের শীর্ষ আদালতের উদ্দেশ্যে পাঠানো হয়। কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের আর্জি, পথ সারমেয়দের এই ভাবে সরিয়ে দেওয়া না হয়। তাদের সুরক্ষা, তাদের অধিকার, মানবিকতার কথা ভেবে এই নির্দেশ প্রত্যাহারের জন্য তাঁরা আর্জি জানান।
স্বাক্ষরকারীদের মধ্যে ১০ হাজার জন দিল্লিবাসীও আছেন।
শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকেও এই চিঠি পাঠানো হবে বলে জানা যায়।
একাধিক পশুপ্রেমী সংগঠন এই বিষয়ে উদ্যোগ নেন। এতে বহু মানুষ সাড়া দিয়েছেন। সারমেয় যে মানুষের বন্ধু এই কথা তাঁরা শীর্ষ আদালতের কাছে দরবার করবেন৷ পথ সারমেয়রা এই সব স্থানে যাতে থাকতে পারে তার জন্য আর্জি জানিয়েছেন তাঁরা।

Be the first to comment