রোজদিন ডেস্ক : আজ রবিবার, ৩০ নভেম্বর। বাংলার গর্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর জন্মবার্ষিকী। এই উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লেখেন—
মহান বিজ্ঞান সাধক বাংলার গর্ব আচার্য জগদীশ চন্দ্র বসুর জন্মবার্ষিকী তে জানাই আমার শ্রদ্ধাঞ্জলি। জগদীশচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
এর পাশাপাশি তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির কোর কমিটির সদস্য সুদীপ্ত ভক্তের।মৃত্যুতেও গভীর শোকপ্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment