রোজদিন ডেস্ক : অনেকদিন ধরেই অভিযোগটা উঠছিল। উচ্চমাধ্যমিকের সেমেস্টার পিছু নাকি ইচ্ছে মতন ফি নিচ্ছে বিভিন্ন স্কুল। এক এক স্কুলে একেক রকম ফি। এবার অভিযোগ নিরসনে উদ্যোগী হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের তরফে জারি হল কড়া নির্দেশিকা। নির্দেশে সেমিস্টার-পিছু কত টাকা নিতে হবে তার অঙ্কও বেঁধে দিল সংসদ। প্রত্যেকটি স্কুলের মধ্যে সমতা আনতেই এই নির্দেশ বলে জানানো হয়েছে। জেলায় জেলায় স্কুলগুলিকেও একই নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও ইচ্ছে মত ফি নিলে সংশ্লিষ্ট স্কুলগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্কুলগুলি সেমেস্টার পিছু সর্বোচ্চ ৭০ টাকা নিতে পারবে। এর বেশি টাকা নিলে সেই স্কুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। স্কুলগুলিকে এই টাকা বরাদ্দ খাতেই ব্যবহার করতে হবে, সেটাও জানিয়ে দিয়েছে সংসদ।

Be the first to comment