ইন্টারনেটে ‘অ্যাডাল্ট কনটেন্ট’ বয়স যাচাইয়ে আরও কড়া দাওয়াইয়ের প্রস্তাব সুপ্রিম কোর্টের

Spread the love

রোজদিন ডেস্ক :  হাতে হাতে মোবাইল। তাতে নেট সংযোগ। বিভিন্ন সাইট খুললেই মনপসন্দ কনটেন্ট, যা চাই, মজুত হাতের কাছে। বাদ নেই অশ্লীল থেকে ‘অ্যাডাল্ট কনটেন্ট’। নেই কোনও বিধিনিষেধ। শুধু নাম কা ওয়াস্তে ‘আপনি বয়স কি ১৮ বছরের বেশি’, এমন একটা অপশন। তাতে হ্যাঁ করে দিলেই চালু ভিডিয়ো। অনেক সময় না চাইলেও স্মার্ট ফোনের পর্দায় চলে আসছে এই সব ভিডিয়ো। এবার তাতে রাশ টানতে কড়া দাওয়াইয়ের প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। কারণ, মোবাইলে অবাধে অশ্লীল কনটেন্ট দেখা দর্শকদের বড় অংশই নাকি নাবালক। এই সিস্টেমে তাঁদের প্রকৃত বয়স যাচাই করার কোনও ব্যবস্থা নেই। এই নিয়েই এবার উদ্যোগী হল সর্বোচ্চ আদালত। এ সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চের প্রস্তাব, যাঁরা মোবাইলে অ্যাডাল্ট কনটেন্ট দেখতে চাইবেন, তাঁদের বয়স যাচাই করার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। প্রয়োজনে আধারের মাধ্যমে তাঁদের বয়স যাচাই করা যেতে।পারে। কেন্দ্রীয় সরকারকে তাঁরা এই প্রস্তাব দিয়েছেন। এখন এই প্রস্তাব কেন্দ্র যদি মেনে নেয়, সে ক্ষেত্রে অনলাইনে এই জাতীয় ছবি বা ভিডিয়ো দেখতে চাইলে আধার কার্ডের তথ্য দিতে হবে। তবে এনিয়ে কোনও কিছুই চূড়ান্ত নয়। সবটাই প্রস্তাব ও পরামর্শ, বলছে সর্বোচ্চ আদালত। একই সঙ্গে কৌতুকশিল্পী, পডকাস্টারদের অনলাইন কনটেন্ট নিয়েও এই অভিযোগ উঠছে যে মাঝেমধ্যে তা শালীনতার সীমা ছাড়াচ্ছে। এই অভিযোগ তুলে একাধিক পিটিশন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। এই নিয়ে বেঞ্চের পর্যবেক্ষণ, অনলাইনের অনেক কনটেন্ট সকলের দেখার মতো নয়। এই ধরনের কনটেন্টের ক্ষেত্রে দর্শককে আগে থেকেই বার বার সতর্ক করা উচিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*