দশে দশ

Spread the love
  1. মধ্যপ্রদেশের নারেলা বিধানসভা কেন্দ্রে একটি ঠিকানায় ২৯ জন ভোটারের নাম রেজিস্ট্রেশন করা হয়েছে বলে অভিযোগ করলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দিগ্বিজয় সিং।
  2. ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। এই নিয়ে বিজেপির দিকে আঙুল তুলে আরজেডি সাংসদ মনোজ ঝা বলেন, ‘এটা প্রতিহিংসার রাজনীতি।’
  3. সোমবার থেকে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে রবিবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু।
  4. চারদিনের সফরে নয়াদিল্লি এলেন থাইল্যান্ডের বিদেশমন্ত্রী সিহাসাক ফুয়াংকেট।
  5. দ্রুত গতির BMW গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় ফুটপাতে। সেখানেই শুয়েছিলেন কয়েকজন গৃহহীন ভবঘুরে। গাড়ি চাকায় পিষে মৃত্যু হয়েছে কমপক্ষে এতজনের।
  6. শ্রীলঙ্কায় ‘দিতওয়া’র জেরে মৃত্যু হয়েছে ১৫৩ জনের। নিখোঁজ ১৭৬ জন। দেশে জরুরি অবস্থা জারি করেছে শ্রীলঙ্কার সরকার।
  7. শ্রীলঙ্কার উপরে তাণ্ডব চালিয়ে এ বারে ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দিতওয়াহা। বাড়ছে গতিও। আশঙ্কা করা হচ্ছে— রবিবার সকালের মধ্যেই তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে আছড়ে পড়বে ওই বিধ্বংসী ঘূর্ণিঝড়।
  8. তামিলনাড়ুর উপকূলবর্তী একাধিক এলাকায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
  9. বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের সুর চড়ালেন শাসকদলের বিরুদ্ধে। বললেন, তৃণমূল লুটের ভোটে জিতেছে, তাই বাধা দিচ্ছে। নিজেদের স্বার্থেই তারা ভুয়ো ও বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটার তালিকায় রাখতে চাইছেন।
  10. দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে গত ৬ মাসে দিঘা থেকে ১০০ কোটি টাকার রেভিনিউ জেনারেট হয়েছে বলে জানিয়েছেন পর্যটন দপ্তরের এক সচিব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*