আরো ১২

Spread the love
  1. আজ সোমবার থেকে শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। এসআইআর নিয়ে উঠতে পারে ঝড়।
  2. মাসের শুরুতেই খুশির খবর। ১৯কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১০ টাকা কমল। কলকাতায় এর দাম ১৬৯৪ টাকা থেকে কমে ১৬৮৪ টাকা হল।
  3. ডায়মন্ড হারবারে চালু হল সেবাশ্রয় ২ শিবির। সোমবার উদ্বোধন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  4. এসআইআর আবহে জন্ম, মৃত্যুর শংসাপত্র দিতে শিবির চালু করল কলকাতা পুরসভা।
  5. গ্রুপ সি ও গ্রুপ ডি তে নিয়োগের আবেদন নেওয়া শুরু করল এসএসসি। দুটো ক্ষেত্রেই বিপুল সাড়া।
  6. কর্নাটকে পথদুর্ঘটনায় প্রাণ হারালেন এই রাজ্যের দুই পরিযায়ী শ্রমিক-সহ পাঁচজন।
  7. ফিলিস্তিনি রাষ্ট্র গঠনই সমস্যার একমাত্র সমাধান, বললেন পোপ লিও।
  8. আরও সঙ্কটজনক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ নিয়ে তিনি গত কয়েকদিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
  9. ৭দিন পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন। ৯ ডিসেম্বরের বদলে ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে তালিকা। এনুমারেশন ফর্ম জমার সময়সীমাও বাড়াল কমিশন।
  10. ঘূর্ণিঝড়ের মেঘ কাটছে। বুধবারের পর রাজ্য জুড়ে হতে পারে বিরাট পারদপতন।
  11. পুলিশ নিয়োগের পরীক্ষায় প্রশ্নফাঁসে লক্ষ টাকার প্রতারণা, বসিরহাটে ধরা পড়ল সিভিক।
  12. দাসপুরে স্বামী-স্ত্রীর বচসা-ধস্তাধস্তির মাঝেই রাস্তায় পড়ে মৃত্যু ৩ মাসের শিশুর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*