পাকিস্তানের পাঠ্যক্রমে সংস্কৃত অন্তর্ভুক্ত

Spread the love

রোজদিন ডেস্ক : পাকিস্তানের লাহোর বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার পর এই প্রথম সংস্কৃত পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হচ্ছে। এর ফলে ওই দেশের পড়ুয়ারাও মহাচারত, ভগবদ গীতা পড়ার সুযোগ পাবেন। লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্স-এ (এল ইউ এম এস) চার ক্রেডিটের একটি সংস্কৃত পাঠ্যক্রম চালু করেছে। এর জন্য তিন মাসের এক কর্মশালা হয়, শিক্ষার্থী, গবেষকদের মধ্যে এই নিয়ে খুবই উৎসাহ, উদ্দীপনার সঞ্চার হয়েছিল।
লাহোরের সংস্কৃত ভাষা বিষয়ক কেন্দ্র গুরমানি সেন্টার সূত্রে
জানা যায়, দেশের পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে অন্যতম সমৃদ্ধ সংস্কৃত আরকাইভ থাকলেও তা অত্যন্ত অবহেলিত অবস্থায় আছে।
১৯৩০ সালে বিশিষ্ট পন্ডিত জে সি আর উলনার তালপাতার সংস্কৃত পান্ডুলিপির একটি বড় মূল্যবান সংগ্রহ তালিকাভুক্ত করেছিলেন, কিন্তু ১৯৪৭ সালের পর কোন পাকিস্তানি শিক্ষাবিদ এই নিয়ে কাজ করেন নি। শুধু বিদেশি গবেষকরা তা ব্যবহার করেন। তাঁদের আশা, আগামী দশ, পনের বছরের মধ্যে পাকিস্তান ভিত্তিক গীতা ও মহাভারত পন্ডিতদের দেখা যাবে। আরবি, ফারসি সহ সংস্কৃতর মত ধ্রুপদী ভাষা শিখতে ওই দেশে বহু মানুষ আগ্রহী বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*