রোজদিন ডেস্ক : যুবভারতীতে মেসিকে ঘিরে বিশৃঙ্খলার পর অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। হুগলির রিষড়ার বাঙুর পার্ক এলাকায় বাড়ি এই শতদ্রুর। ঘটনার পর শতদ্রুর বাড়িতে বা পরিবারের ওপর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ পিকেট বসানো হয়েছে। রিষড়া থানাতেও বাড়তি ফোর্স মোতায়েন করেছে চন্দননগর পুলিশ কমিশনারেট।

সবমিলিয়ে ওই ঘটনাকে কেন্দ্র করে আর কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি যাতে না হয়, সেদিকে কড়া নজর রেখেছে পুলিশ। শতদ্রুর প্রতিবেশিরাও জানান, এর আগে যখন মার্টিনেজ এল সব ঠিকঠাক ছিল। যাঁরা যুবভারতী গিয়েছিলেন, তারাও বলছেন, অব্যবস্থার কারণে মেসিকে দেখতেই পাননি।

Be the first to comment