বিহারের সীতামারিতে শিশু সহ ৭৪০০ জন এইচআইভি আক্রান্ত

Spread the love

রোজদিন ডেস্ক : বিহারের সীতামারিতে ৭৪০০ জন এইচআইভি আক্রান্তকে নিয়ে ঘুম ছুটেছে প্রশাসনের। তাঁদের মধ্যে ৪০০ জনের বেশি শিশু আছে বলে প্রকাশ।
সূত্রের খবর, এই ঘটনায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। কিভাবে এই রোগ ছড়ালো,এর মোকাবিলার ব্যবস্থা ইত্যাদি নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। এই মারণ রোগের প্রাদুর্ভাব ঠেকাতে ব্যাপক সচেতনতার ওপর জোর দেওয়া হচ্ছে। চিকিৎসকদের মতে, বেশির ভাগ ক্ষেত্রে এইচআইভি আক্রান্ত মা-বাবার থেকে শিশুদের শরীরে এই রোগ বাসা বেঁধেছে। সরকারিভাবে এই রোগ নিয়ে ব্যাপক প্রচারের দাবি জানানো হলেও আমজনতার মধ্যে যে এখন ও সচেতনতা র অভাব আছে, এই ঘটনা তার নিদর্শন। মূলত রক্ত দেওয়া, ইঞ্জেকশনের মাধ্যমে এই রোগ ছড়ায়। জেলা হাসপাতালে এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলে প্রকাশ।
নেপাল সীমান্তের এই অঞ্চলে কি ভাবে এই রোগের আক্রমণ বাড়ছে তা নিয়ে চিন্তিত প্রশাসন। অভিজ্ঞ মহলের মতে,
বিবাহ পুর্ব রক্ত পরীক্ষা সব সময় হয় না, ব্যাপক হারে পরিযায়ী বৃদ্ধি, রোগের গুরুত্ব নিয়ে সচেতনতার অভাব, ভয় ও সামাজিক সংস্কারের দরুন স্বাস্থ্য পরীক্ষা না করা,অসুরক্ষিত যৌন সম্পর্ক, ইঞ্জেকশন ইত্যাদি ব্যবহারে গাফিলতি ইত্যাদি এই রোগ বৃদ্ধির কারণ বলে মনে করা হচ্ছে।
প্রশাসন এই বিষয়ে ব্যাপক প্রচার অভিযান করছে। যে হারে এই মারণ রোগের প্রকোপ বাড়ছে এতে প্রশাসন, চিকিৎসক মহলে উদ্বেগের পারদ ও চড়ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*